Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Howrah Train Time Table: হাওড়াতেও একগুচ্ছ ট্রেন বাতিল! ভোগান্তি নিত্যযাত্রীদের

A bunch of trains canceled in Howrah! Suffering commuters
A bunch of trains canceled in Howrah! Suffering commuters

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একদিকে যেমন শিয়ালদায় প্ল্যাটফর্মে কাজ চলার কারণে একাধিক ট্রেন বাতিল, ঠিক তেমনই এবার হাওড়া শাখাতেও বেশ কিছু ট্রেন বাতিলের খবর দিল রেল। রবিবার হাওড়া শাখা থেকে বাতিল হচ্ছে বেশ কিছু ট্রেন।

রেল ট্রাফিক সূত্রে জানানো হচ্ছে, হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করার মূল কারণ, রেলওয়ে ট্র্যাকের কাজ, ওভারহেড মেইনটেনেন্স, সিগন্যালিং সম্পর্কিত কাজ। রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে। পাশাপাশি, কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হবে।

ব্যান্ডেল-হাওড়া লোকাল ৩৭৭৪৯, ৩৭২৪০, ৩৭২৪২, কাটোয়া-হাওড়া লোকাল ৩৭৭৪৮, তারকেশ্বর থেকে ৩৭৩২৬ ট্রেনগুলি রবিবার বাতিল থাকছে। এছাড়া, ০৩০৭৬ আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশ্যাল বিকেল ৪.৪০-এর জায়গায় ৫.২০ মিনিটে ছাড়বে। ৩৭৩১৭ হাওড়া- তারকেশ্বর লোকাল সকাল ৯.৩০-এর পরিবর্তে ৯.০৫-এ ছাড়বে। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খান্না-গুমানি সেকশনের মধ্যে রেললাইনে কাজের জন্য এই ট্রেন বাতিল বা যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯.০৫ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত এই কাজ চালানো হবে।


You might also like!