Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Ranigunj:রায়গঞ্জে লরির সঙ্গে বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

4 dead in a head-on collision between a lorry and a bolero in Raiganj
4 dead in a head-on collision between a lorry and a bolero in Raiganj

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রায়গঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন চার জন। চিকিৎসাধীন অন্তত আট জন। তার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায়। 

জানা গিয়েছে, রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা বুলারানি সরকার। বছর দুয়েক আগে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিয়ে হয় তাঁর মেয়ের। কিন্তু সেই সম্পর্কে একাধিক সমস্যা ছিল। একাধিকবার নিজেরা মীমাংসা করার চেষ্টা করলেও লাভ হয়নি। পরবর্তীতে সালিশি সভার জন্য পঞ্চায়েত সদস্যকে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বুলারানিদেবীরা। এদিন রাতে সেই মতো পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় আচমকা ঘটে দুর্ঘটনা। ইটাহার থেকে ডালখোলাগামী একটি লরি এসে মুখোমুখি ধাক্কা দেয় বুলারানিদেবীদের গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় আরও ২ জনের। মৃতদের নাম প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, দুলালি সরকার, বুলারানি সরকার। আশঙ্কাজনক রাজকুমার সরকার। হাসপাতালে চিকিৎসা চলছে রাজকুমার-সহ ৮ জনের।


You might also like!