Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Puja Fashion: পুজোর সময় হট লুকে নজর কাড়তে চান? ট্রাই করতে পারেন মিমি চক্রবর্তীর ফ্যাশন স্টেইটমেন্ট

Mimi Chakraborty's fashion statement
Mimi Chakraborty's fashion statement

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র ১৪টা দিনের অপেক্ষা। তারপরই শোনা যাবে ঢাকারে বাদ্যি। সর্বত্র এখন জোড় কদমে চলছে পুজোর প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল তো কোথাও লাগানো হচ্ছে আলো। সর্বত্র এখন সাজো সাজো রব। এরই মাঝে অনেকেই ব্যস্ত পুজোর সাজ নিয়ে। পুজোর কোন দিন কী পোশাক পরবেন কিংবা কেমন ভাবে সাজবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। এবার পুজোয় শাড়ি পরার পরিকল্পনা থাকলে মেনে চলুন মিমি চক্রবর্তীর ফ্যাশন স্টেইটমেন্ট।

ষষ্ঠী, সপ্তমী হোক কিংবা নবমীর বিকেল সাজতে পারেন এমন সাজে। সিফন শাড়ি এবছর ফ্যাশনে ইন। কিনে ফেলুন এমন গোলাপী রঙের শিফন শাড়ি। এর সঙ্গে বোল্ড লুক চাইলে পরে ফেলুন সাদা স্লিভলেস ব্লাউজ। পুজোর সময় হট লুকে নজর কাড়তে চান অনেকে। হট লুকে ধরা দিতে চাইলে সিফন শাড়ির সঙ্গে পরুন ক্লিভ লেস ব্লাউজ। এর সঙ্গে কানে পরুন এমন হালকা দুল। সঙ্গে ছিমছাম মেকআপ করুন। এমন সাজের সঙ্গে চড়া মেকআপ বেমানান। তাই হালকা সাজে সেজে নিন। সঙ্গে চুলেও মিমির মতো এমন স্টাইল করতে পারেন। চুল যদি ছোট হয় তাহলে তা খোলা রাখুন। আর হালকা করে ওয়েভি করে নিন। এখন এমন ওয়েভি হেয়ার স্টাইল ফ্যাশনে ইন। সঙ্গে পায়ে হাই হিল পরতে ভুলবন না। সব মিলিয়ে মিমি চক্রবর্তীর ফ্যাশন স্টেইটমেন্ট ফলো করে নজর কাড়ুন সকলের। শাড়ি পরার পরিকল্পনা থাকলে মেনে চলুন এই বিশেষ টিপস। 

You might also like!