Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Hair Care : একঢাল কালো চুল পেতে চান? নারকেল তেলের সাথে মিশিয়ে নিন এই দুই উপাদান, ফিরে যাবে আপনার চুলের স্বাস্থ্য

Hair Care
Hair Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কথায় আছে কুচবরন কন্যের মেঘবরন চুল! তবে বর্ষার কালো মেঘের মতো কালো চুল পেতে কিন্তু কিছু সহজ নিয়ম মানতেই হবে।  যেমন  সুষম খাবার গ্রহন করতে হবে , সাথে পর্যাপ্ত পরিমান জল , সবুজ শাক সবজি ও মরসুমি ফল খেতে হবে যা চুলকে পুষ্ট করতে সাহায্য করবে। এছাড়া প্রাকৃতিক পণ্য ব্যবহার করতে পারেন, যা চুলকে গোড়া থেকে পুষ্ট করে, চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া চুলের গ্রোথের জন্যও ভেষজ টোটকা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এরজন্য নিজেই একটি সহজ হেয়ারমাস্ক বাড়িতে তৈরি করে নিতে পারেন।


হেয়ার মাস্ক বানানোর উপকরনঃ 

 


*আধ কাপ নারকেল তেল

 *১৫-২০টি কারি পাতা

*১ চা চামচ মেথি বীজ 

 *১টি ছোট পেঁয়াজ


প্রনালীঃ 

প্রথমে তেল গরম করে তাতে মেথি বীজ যোগ করে কয়েক মিনিট ফোটান। মেথি বীজ বাইরে ছিটকে পড়া শুরু করলে তাতে কারিপাতা ও পেঁয়াজ যোগ করুন। কয়েক মিনিটের জন্য ফুটতে দিন। চুলের যত্নের জন্য নারকেল তেল চুলকে দূষণের ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া কারি পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট , যা চুলকে প্রাকৃতিকভাবে হাইড্রেটেড করে। মেথির বীজ মাথার ত্বকে চুলকানি, জ্বালাভাব কমিয়ে দেবে।

You might also like!