Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Dating in 40s: ৪০ পেরিয়ে নতুন প্রেম? এই ৫ টিপসে জমে উঠতে পারে রোম্যান্স

Relason in late 40
Relason in late 40

 

নিজস্বতা হারাবেন না

৪০ বছরে পা দিয়েছেন মানে জীবনের প্রায় অর্ধেকটা সময় আপনি পার করে এসেছেন। নিজেকে ভাঙতে-গড়তে অনেকটা সময় আপনার পেরিয়ে গিয়েছে। তাই কোনওভাবেই নিজস্বতাকে হারিয়ে ফেলবেন না।

কারও জন্যে আপনার মন ব্যাকুল হতে পারে ঠিকই, কিন্তু তাঁর মন রাখতে গিয়ে নিজের জীবন দর্শন থেকে সরে এলে কিন্তু হবে না! এতে আসলে আপনারই ক্ষতি।

সঙ্গীর সঙ্গে কমিউনিকেশনের সেতু মজবুত করুন

আপনার সঙ্গীর সঙ্গে পথ চলতে নানা সমস্যা তৈরি হতেই পারে। টুকটাক অশান্তিও বাঁধতে পারে। সেটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু তার জন্যে মনে কোনও খারাপ লাগা জমিয়ে রাখবেন না। তাঁর কোনও বিষয় আপনার অপছন্দ হলে তাঁকে সরাসরি জানান। এতে সম্পর্কে জটিলতা বাড়বে না। রোম্যান্সও অটুট থাকবে।

নিজের যত্ন নিতে হবে

অনেক বছর পরে কোনও বিশেষ মানুষকে পাশে পেলে তাঁর জন্যে নিজেকে উজার করে দিতে ইচ্ছে করবেই। সেটাই স্বাভাবিক। কিন্তু তাঁকে ভালো রাখতে গিয়ে কিংবা তাঁর ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ মেলাতে গিয়ে আপনি নিজের কোনও ক্ষতি করবেন না।

মনে রাখবেন, সবার আগে নিজের যত্ন নেওয়া জরুরি। এতে আপনি ভালো থাকবেন। আর আপনি ভালো থাকলেই সম্পর্কের পথটাও মসৃণ হবে।

You might also like!