Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Shubhoshree Ganguly: র‍্যাপ ড্রেসে অনন্যা শুভশ্রী

A photo shoot of Shubhoshree Ganguly
A photo shoot of Shubhoshree Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ফ্যাশন নিয়েও যথেষ্ট প্রশংসা হয় তাঁর ভক্ত মহলে। এবার এক অনন্য লুকে সমস্ত দর্শকদের নজর কাড়লেন তিনি। ওয়েস্টার্ন থেকে এথনিক সব ধরণের লুকেই বারবার তাক লাগিয়েছেন, তবে এবার তিনি একটি রয়্যাল ব্লু রঙের ড্রেসে ফটোশ্যুট করেছেন।

হাই স্লিট ড্রেসে চমৎকার দেখাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁর স্টাইলিংয়ের প্রশংসাও করতেই হয়। র‍্যাপ ড্রেস বা র‍্যাপ অ্যারাউন্ড ড্রেস এখন ফ্যশন দুনিয়া কাঁপাচ্ছে। আন্তর্জাতিক থেকে দেশী সব জায়গাতেই স্থান করে নিয়েছে এই র‍্যাপ ড্রেস। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে একজন ফ্যাশনিস্তা এবং তাঁর ফ্যাশন ট্রেন্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, তা প্রমাণ করে দিয়েছেন আবার। একটি রয়্যাল ব্লু রঙের ব়্যাপ ড্রেসে ধরা দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এই লুকটি আমাদের জন্যে ফ্যাশন গোলস সেট করেছে।  ড্রেসে দেওয়া হয়েছিল ব়্যাপ ডিটেলিং। কোমরের উপর এই ব়্যাপ ডিটেলিং যোগ করা হয়েছিল। এদিকে, এই ড্রেসে ডিপ নেকলাইন লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

ড্রেসে ছিল কলার ডিটেলিংও। ফুল স্লিভ এই ড্রেসটি ছিল কম্ফোর্ট ফিট। অভিনেত্রীর টোনড ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল। হাইলাইট করেছিল অভিনেত্রীর কার্ভ লাইনকে।

You might also like!