Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: পারদ-পতনে দক্ষিণবঙ্গে শীতের আমেজ, ফের অনুভূত ঠান্ডা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : পারদ-পতনের সঙ্গে সঙ্গেই শীতের আমেজ ফিরলো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রাতের তাপমাত্রাও নিম্নমুখী, আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন পশ্চিমবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। ৯ ও ১০ ফেব্রুয়ারি তাপমাত্রায় খুব বেশি তারতম্য হবে না।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে নূন্যতম তাপমাত্রা বাড়তে পারে। ওই দিন থেকে উত্তরবঙ্গেও বৃদ্ধি পাবে সর্বনিম্ন তাপমাত্রা। যাইহোক, শনিবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হয়েছে। এদিন সকালে মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

You might also like!