Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather forecast : বুধবার বিশেষ পরিবর্তন নেই তাপমাত্রায়, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৫ মার্চ : রোদের তেজ, সেইসঙ্গে বেলা বাড়লে গরম। ভরা বসন্তে গ্রীষ্মের অনুভূতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি বাড়বে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.২ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গে চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে।

You might also like!