Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Junior Doctors Protest : এখনও সাড়া মিলল না সরকারের, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন জারি

Junior Doctors Protest
Junior Doctors Protest

 

কলকাতা, ৭ অক্টোবর : দীর্ঘ ৩৭ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা অনশন চালিয়ে যাচ্ছেন। সোমবার সকাল পর্যন্ত সরকারের তরফে কোনও সাড়া মেলেনি। অনশনকারী ডাক্তারদের সংখ্যা ৬ থেকে বেড়ে হল ৭। এই ডাক্তাররা হলেন - তনয়া পাঁজা, অর্ণব মুখোপাধ্যায়, অনুস্টুপ মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, পুলস্ত্য আচার্য, স্নিগ্ধা হাজরা ও অনিকেত মাহাতো।

এদিকে, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট নিয়ে জট এখনও কাটেনি। বায়ো টয়লেট বসাতে চেয়ে লালবাজারে ইমেল করেছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকে কোনও জবাব আসেনি। জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানাতে সোমবার সকালে সিনিয়র ডাক্তারেরাও ধর্মতলায় অনশনে বসেছেন।

You might also like!