Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Report: কলকাতা ও শহরতলিতে হালকা শীত, শীঘ্রই পারদ-পতনের সম্ভাবনা

Winter
Winter

 

কলকাতা, ৩ ডিসেম্বর :দেখতে দেখতে ডিসেম্বর মাস এসে গিয়েছে। এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। হালকা শীতের আমেজই অনুভূত হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সাময়িক ভাবে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তবে, দক্ষিণবঙ্গে আবার নতুন করে পারদ-পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে। তার আগে মঙ্গলবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ঊর্ধ্বেই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।

You might also like!