Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Road accident in Kankurgachi: কাঁকুড়গাছিতে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েক জন

Road accident in  Kankurgachi
Road accident in Kankurgachi

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : মহানগরী কলকাতায় ফের দুর্ঘটনা! কাঁকুড়গাছি রেলব্রিজের নীচে একটি যাত্রিবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল লরির। দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েক জন যাত্রী। রবিবার রাতে যাত্রিবাহী একটি বাস উল্টোডাঙার দিকে যাচ্ছিল। কাঁকুড়গাছি রেলব্রিজের নীচে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয় সেটির। দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।

যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে চলছিল বাসটি। আচমকাই লেন পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসছিল। শেষ সময়ে ব্রেক কষেও লাভ হয়নি। মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার পরই পলাতক বাস এবং লরির চালক। পালিয়েছেন বাসের কন্ডাক্টরও।

You might also like!