Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরেও বর্ষণের পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। ২ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও। উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী ৪ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। বৃষ্টি হওয়া সত্ত্বেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২ আগস্ট পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। এই সময়ে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায় ২ আগস্ট ভারী বৃষ্টি হবে। এরপর ৩ আগস্ট দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪ আগস্ট ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।


You might also like!