Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Firhad Hakim: “বাবার দেশ নয় ভারতবর্ষ”, মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি প্রসঙ্গে ফিরহাদ

Firhad Hakim
Firhad Hakim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ''অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই এসব করতে পারে না। কারণ সংবিধানে তা বলা নেই।'' বিজেপি বিধায়ক অসীমবাবুর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

অসীমবাবু এদিন সংবাদমাধ্যমে বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানাবেন যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের সব হিন্দুদের এদেশে আনা হয়। বিজেপি বিধায়ক অসীম সরকারের এই মন্তব্যে আপত্তি জানিয়ে কড়া আক্রমণ করেছে তৃণমূল।

ফিরহাদ বলেন, যে দেশই হোক, সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের। আর বাংলাদেশে যা হচ্ছে তার প্রতিবাদ গোটা দেশ করছে, বাংলাও করছে। যা ঘটছে তা লজ্জাজনক এবং উদ্বেগজনকও বটে।

ফিরহাদের কথায়, বাংলাদেশে যা হচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে এখন কোনও সরকারই নেই, আর মহম্মদ ইউনুসের ক্ষমতা নেই কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার। তবে দ্রুত এইসব ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন কলকাতার মেয়র।

You might also like!