Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

6 days ago

Ritabrata TMC : কলকাতা পুরভোটে ২০৯ আসনেই লড়াই, প্রার্থী বাছাই শুরু ঋতব্রতর ‘আসল’ তৃণমূলে

Ritabrata Banerjee TMC faction KMC election
Ritabrata Banerjee TMC faction KMC election

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলকাতা পুরসভা নির্বাচনে ২০৯টি ওয়ার্ডেই বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ‘আসল’ তৃণমূল কংগ্রেস। ভোটের রণকৌশল চূড়ান্ত করতে সপ্তাহের শেষে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে দলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা গণশুনানিতেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই শুনানিতে প্রয়োজনীয় তথ্য, নথি এবং ওয়ার্ডের মানচিত্র-সহ কীভাবে দলের প্রতিনিধিরা হাজির হবেন, সে বিষয়ে ইতিমধ্যেই নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছে দলীয় নেতৃত্ব।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে ঋতব্রত জানান, ‘‘ডিলিমিটেশনের পর যে ২০৯টি ওয়ার্ড হচ্ছে সেখানে সর্বত্রই বিজেপির বিরুদ্ধে আমাদের প্রার্থীরা লড়াই করবেন। হাওড়া-সহ সমস্ত পুরসভাতেই প্রতিটি ওয়ার্ডেই নাগরিক স্বার্থে দলীয় প্রার্থীরা ভোটে লড়ছেন। পুরভোটের রণকৌশল চূড়ান্ত করতে সপ্তাহ শেষে সিনিয়র লিডারশিপ ও পুরভোটের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা সবাই মিলে বসে ‘কালেক্টিভ ডিসিশন’ নেওয়া হবে।’’ ঋতব্রতদের ঘনিষ্ঠদের দাবি, পুরভোটের আগেই দলের প্রতীক ও তহবিল নিয়ে নির্বাচন কমিশন রায় দিয়ে দেবে। তখন ভোট লড়তে আরও সুবিধা পাবেন প্রার্থীরা। এদিনই ঋজু দত্তকে দলের জাতীয় মুখপাত্র হিসাবে দায়িত্ব দিয়েছে ‘আসল তৃণমূল’। 

এসআইআরে যাঁদের আবেদন এখনও ট্রাইবুন‌্যালে আটকে তাঁদের নাম পুজোর আগেই ভোটার তালিকা তুলতে রাজ‌্য সরকারকে দ্রুত ব‌্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে ঋতব্রত শিবির। বিষয়টি নিয়ে শীঘ্রই মুখ‌্যমন্ত্রীর পাশাপাশি রাজ‌্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হচ্ছে ‘আসল তৃণমূল’। পুরভোট নিয়ে দলীয় রণকৌশল চূড়ান্ত করতে সপ্তাহ শেষে বৈঠক ডাকা নিয়ে এদিনই বিধানসভায় প্রাক্তন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এবং জাভেদ খানের সঙ্গে একদফা কথাও বলে নেন বিরোধী দলনেতা। ওয়ার্ড পূণর্বিন‌্যাসের বিজ্ঞপ্তির মধ‌্য দিয়েই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি নির্বাচনী কমিটি গড়ে মাঠে নেমে পড়েছে। উলটোদিকে বিরোধী দলনেতা ঋতব্রতর তৃণমূলও প্রস্তুতি শুরু দিয়েছে। পুরসভার সর্বদলীয় বৈঠকে বিধানসভার উপদলনেতা সন্দীপন সাহা গিয়ে ডিলিমিটেশন নিয়ে আপত্তির কথা জানিয়ে এসেছেন। দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতির কাছে সম্ভাব‌্য ওয়ার্ডের প্রার্থী তালিকা তৈরির কাজ শুরুর নির্দেশও দিয়েছে ‘আসল তৃণমূল’। 

You might also like!