Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

5 days ago

Jhansi Murder Case: ইনস্টাগ্রামে প্রেম, দু’বছর পর বিয়ে, উত্তরপ্রদেশে ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ

Met on Instagram, fell in love, got married, then murdered
Met on Instagram, fell in love, got married, then murdered

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উত্তরপ্রদেশের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতার স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর মৃত্যুর কারণ এবং ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম শিবানী ওরফে সুধা (২৭)। তিনি মধ্যপ্রদেশের দাতিয়া জেলার বাসিন্দা ছিলেন। বছর দু’য়েক আগে যশ নামে এক যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে তাঁর পরিচয় হয়। তিনিও মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জন। তারপর তাঁরা বিয়ে করেন। কর্মসূত্রে দু’জনেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে থাকতেন। কিন্তু অভিযোগ, বিয়ের কিছু সময় পর থেকেই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। বিভিন্ন কারণে প্রায় দিনই তাঁদের মধ্যে ঝগড়া হত। শুধু তাই নয়, তুচ্ছ কারণে যশ তাঁর স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ আগস্ট দম্পতির মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, শিবানীকে মারধরের পর যশ বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে চলে যান। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে তরুণীর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। শুধু তাই নয়, শিবানীর পরিবারও তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। জানা গিয়েছে, তরুণীর ফোন বন্ধ ছিল। তখনই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরই তাঁরা ছুটে যান শিবানীর বাড়িতে। কিন্তু দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এলে দরজা ভেঙে উদ্ধার করা শিবানীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, যার নেপথ্যে রয়েছে তাঁর স্বামী। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। 

You might also like!