Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Health

1 week ago

Ayushman Bharat: কার্ড থাকলেই সব চিকিৎসা নয়! আয়ুষ্মান ভারতে কোন রোগের খরচ মেলে না, জেনে নিন

Ayushman Bharat card
Ayushman Bharat card

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর রাজ্যে পালাবদলের পর অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসেছে পশ্চিমবঙ্গ। কয়েক মাস আগেই এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। ইতিমধ্যেই বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ড হাতে পেয়েছেন এবং কেউ কেউ এর মাধ্যমে চিকিৎসা পরিষেবাও নিতে শুরু করেছেন। তবে আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই সব ধরনের চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় পড়ে না। কোন কোন চিকিৎসা বা পরিষেবা এই স্বাস্থ্যবিমা প্রকল্পের বাইরে রয়েছে, তা নিয়ে অনেকেরই এখনও স্পষ্ট ধারণা নেই। তাই জেনে নেওয়া যাক, আয়ুষ্মান ভারতের আওতায় সাধারণত কোন কোন চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। 

১. আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসা করানোর জন্য হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক। অর্থাৎ আপনি যদি ভর্তি না হয়ে শুধু চিকিৎসকের পরামর্শ নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মিলবে না। জ্বর, সর্দি -কাশি বা এই ধরণের ছোটখাটো সমস্যাও এই প্রকল্পের আওতায় নেই।   

২. দাঁতের চিকিৎসা অর্থাৎ রুট ক্যানেল, দাঁত ফিলিং বা ডেন্টাল ইমপ্লান্টের মতো ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। 

৩. যদি কেউ ভেবে থাকেন কেন্দ্রের এই প্রকল্পের আওতায় কসমেটিক সার্জারি করাবেন, তাহলে আপনার জন্য দুঃখের খবর। এই ধরণের পরিষেবাও এই কার্ডের আওতায় নেই। কারণ এটা চিকিৎসাগতভাবে জরুরি নয়। অনেকেই ট্যাটু রিমুভ করার জন্য হাসপাতালে ভর্তি হন, সেই চিকিৎসার খরচও বহন করবে না এই কার্ড। 

৪. অনেক দম্পতিরই সন্তান ধারণে সমস্যা দেখা দেয়। তাঁরা আইভিএফ অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই চিকিৎসার খরচও বহন করবে না আয়ুষ্মান ভারত প্রকল্প।  

You might also like!