Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Health

1 month ago

Ayushman Bharat : ৫ লাখে চিকিৎসা অসম্ভব? আয়ুষ্মান ভারতে বিমার অঙ্ক বাড়াতে একমত শাসক-বিরোধী

Ayushman Card
Ayushman Card

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পে বিমা কভার বাড়ানোর প্রস্তাব উঠল সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে। সূত্রের খবর, বর্তমানে কার্ডপিছু ৫ লক্ষ টাকার বিমা সীমা বাড়িয়ে অন্তত ৮ লক্ষ, প্রয়োজনে ১০ লক্ষ টাকা করার পক্ষে মত দেন কমিটির একাধিক সদস্য। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে শাসক ও বিরোধী—উভয় পক্ষের সাংসদদের মধ্যেই এ বিষয়ে বিস্তৃত ঐকমত তৈরি হয়েছে বলে জানা গেছে। যদিও প্রস্তাবটি নিয়ে নীতি আয়োগের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 

সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সহজলভ্যতা নিয়ে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রতিনিধিরাও। সূত্রের দাবি, এনডিএ-র সাংসদরাও স্পষ্টভাবে বলেন, চিকিৎসার লাগামছাড়া খরচের বাজারে ৫ লক্ষ টাকার বিমা আর যথেষ্ট নয়। তাই কার্ডপিছু বরাদ্দ ১০ লক্ষ টাকা করা হোক। তা সম্ভব না হলে অন্তত ৮ লক্ষ টাকা নির্ধারণ করা প্রয়োজন। 

এ প্রসঙ্গে সাংসদদের যুক্তি, বর্তমানে ক্যানসার, হৃদরোগ বা অন্য জটিল অসুখে আক্রান্ত হলে ৫ লক্ষ টাকার সীমা দ্রুত ফুরিয়ে যায়। ফলে দরিদ্র পরিবারের উপরই সব চেয়ে বেশি চাপ পড়ে। সেই কারণেই আয়ুষ্মান ভারতের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী করার অত্যন্ত জরুরি। উল্লেখ্য, বাজেট অধিবেশনেই স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্টে আয়ুষ্মান ভারতের বিমা-সীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। যদিও বুধবারের বৈঠকে নীতি আয়োগ এ বিষয়ে কোনও নির্দিষ্ট প্রতিক্রিয়া দেয়নি। তবে কেন্দ্রীয় সরকারের অন্দরে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি। 

You might also like!