Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

2 days ago

Suvendu Adhikari: রাজ্যে ৩ দিন ব্যাপী স্বচ্ছতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সম্পন্ন

CM Suvendu Adhikari on WB Dengue
CM Suvendu Adhikari on WB Dengue

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যে ৩ দিন ব্যাপী স্বচ্ছতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, "পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের লক্ষ্যে আমাদের সংকল্প 'স্বচ্ছতা সংকল্প অভিযান'। পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর আয়োজিত ৩ দিনের রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা সংকল্প অভিযানে ২২টি জেলার ১২৮টি পুরসভার ১৬০০-র বেশি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা অভিযান চলেছে।"

মুখ্যমন্ত্রী জানান এই কর্মসূচিতে; ৬,০৬৫টি অবরুদ্ধ নর্দমা পরিষ্কার করা হয়েছে। এছাড়াও ১,৬০৮টি জায়গায় ছড়িয়ে থাকা জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। ৪,৫১১টি রাস্তার ধারে জমে থাকা জঞ্জাল সাফাই করা হয়েছে। ২৭,৩৭৮টি জায়গায় মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়। এখানেই শেষ নয়, বাজার, হাট, স্কুল-কলেজ, সরকারি দফতর ও স্বাস্থ্যকেন্দ্রে মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।"

মুখ্যমন্ত্রী আরও জানান, "শুধু পরিষ্কার করার নয়, এখন সময় সম্মিলিত ভাবে নিজেদের পারিপার্শিক এলাকা পরিষ্কার রাখার সংকল্প নেওয়ার। আসুন, নিজেদের সুস্থ্য রাখতে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এই 'স্বচ্ছতা অভিযান'-কে সর্বাত্মক জনআন্দোলনে পরিণত করি। প্রতিটি পাড়া, প্রতিটি রাস্তা, প্রতিটি নর্দমা এবং প্রতিটি জনবহুল স্থানকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা সকলে কাঁধে তুলে নিই। পরিচ্ছন্ন বাংলা গড়ার এই লড়াইয়ে আমরা প্রত্যেকেই অংশীদার। আমাদের সংকল্প, আবর্জনামুক্ত পশ্চিমবঙ্গ। ডেঙ্গুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ। পরিষ্কার থাকুন। সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গের গর্ব বজায় রাখুন।"

You might also like!