Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: ফের পারদ-পতন মহানগরীতে, তবুও কনকনে ঠান্ডা উধাও

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৫ জানুয়ারি : ফের পারদ-পতন মহানগরীতে। আগের দিনের তুলনায় বুধবার এক ডিগ্রি মতো কমলো কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত এদিনও অনুভূত হয়নি। কলকাতা মোটামুটি ঠান্ডা ছিল। তবে, কলকাতার তুলনায় ঠান্ডা একটু বেশিই অনুভূত হয়েছে গ্রামাঞ্চলে।

মকর সংক্রান্তিতেও কনকনে শীতের আমেজ অনুভূত হয়নি, মাঘ মাসের শুরুতেও নেই জমজমাট ঠান্ডা। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা নেই। তবে তারপর ফের কিছুটা পারদ-পতন হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হয়েছে। সেই কারণেই বাধা পড়ছে শীতে।

You might also like!