Breaking News
 
Pak-Afghanistan 'war' : কাবুলের হাসপাতালে বোমা ফেলল পাকিস্তান; মৃত বহু, আকাশপথে মারাত্মক হামলা Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন

 

kolkata

6 days ago

Chief election: ভোটার তালিকায় ঝুলে ৫০ লক্ষের নাম, ভোট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা জ্ঞানেশের

Gyanesh Kumar on SIR & WB Election
Gyanesh Kumar on SIR & WB Election

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল প্রায় ৬০ লক্ষ। এর মধ্যে ১০ লক্ষ ভোটারের বিষয়ে ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। ফলে এখনও প্রায় ৫০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থায় রয়েছে। ভোটের আগে এই বিপুল সংখ্যক বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ আদৌ সম্ভব কি না, তা নিয়েই এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

জ্ঞানেশ কুমার জানান, বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখার কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। তাঁরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন। জানিয়েছেন ১০ লক্ষের কাজ শেষ হয়েছে। এরপর বাকি ৫০ লক্ষ ভোটারকে নিয়ে একটি শব্দও খরচ করেননি জ্ঞানেশ। তবে তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হোক।”

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তারপর প্রয়োজনমতো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা। প্রার্থীদের মনোনয়নের আগের দিন পর্যন্ত এই তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে আদৌ ভোটাধিকার রয়েছে কিনা, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলেই কাটাতে হবে বিবেচনাধীন ভোটারদের। রাজনৈতিক দলগুলি বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি না হওয়ার আগে ভোট হোক, তা চায় না। আগামী সপ্তাহেই হয়তো ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুতরাং শিয়রে ভোট। হাতে সময় প্রায় নেই বললেই চলে। সবে ১০ লক্ষের নথি খতিয়ে দেখার কাজ সম্পূর্ণ রয়েছে। সিংহভাগেরই বাকি। এই অল্প সময়ের মধ্যে আদৌ কি বাকিদের নিষ্পত্তি সম্ভব? সে প্রশ্ন যে তিমিরে ছিল, পড়ে রয়েছে সেই তিমিরেই। কমিশনের তরফেও পাওয়া যাচ্ছে না সদুত্তর। সুতরাং ঝুলেই রইল বিবেচনাধীনদের ভাগ্য।

You might also like!