Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rashifal : আজকের দিন ২২ অক্টোবর, ২০২৩, কেমন যাবে আপনার দিন জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ যে কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।  


বৃষ রাশিঃ নানা ধরনের শারীরিক অসুস্থতা। অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন।  


মিথুন রাশিঃ প্রতিবেশীর দ্বারা ব্যবসায় প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথা বলায় একটু কথায় ভুল হওয়ার জন্য বিবাদ। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। 


কর্কট রাশিঃ আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ও নতুন কাজের সুচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। চাকরির স্থানে মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারিদের শুভ দিন। 


সিংহ রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে। একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপ বাড়তে পারে।  


কন্যা রাশিঃ  খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক দিকে ক্ষতি হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসা ব্যাপারে মনোবল শক্ত করুন। কাউকে পরামর্শ না দেওয়া ভাল হবে। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। 


তুলা রাশিঃ প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ  নিজের প্রতিভা ফুটিয়ে তোলার বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে।  


ধনু রাশিঃ চাকরিতে বদলি হওয়ার যোগ। সঙ্ক্রমণ-জনিত দুর্ভোগ কপালে রয়েছে। সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। 


মকর  রাশিঃ  আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। আপনার মুখ মিষ্টতা আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষনা বেক্ষনের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসার দিকে লোকের সঙ্গে বিবাদ। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। 


কুম্ভ রাশিঃ প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের জন্য কারণে মুখ উজ্জ্বল হবে। মনে মনে ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 


মীন রাশিঃ ভাইয়ে ভাইয়ে অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা বাড়বে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…