Sun Transit Horoscope: সূর্যের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যোদয়ের ইঙ্গিত! ৬ নভেম্বর পর্যন্ত ৩ রাশির আর্থিক লাভের সম্ভাবনা

sun transit 2026 lucky zodiac signs horoscope
sun transit 2026 lucky zodiac signs horoscope

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২৪ অক্টোবর ২০২৬ সূর্য রাহুর অধিপতি স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং ৬ নভেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে। জ্যোতিষমতে, এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য ও সম্মান লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এমনকি পূরণ হতে পারে দীর্ঘদিনের কোনও ইচ্ছাও। কোন তিনটি রাশির জীবনে আসতে পারে সৌভাগ্যের ইঙ্গিত? জেনে নিন।

* সূর্যের নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। যারা চাকরির সন্ধান করছেন, তাঁরা কাঙ্ক্ষিত সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে; সরকারি চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যায় যে, কর্মজীবনের নতুন পথ উন্মুক্ত হবে কঠোর পরিশ্রম সুফল বয়ে আনবে। 

* সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ সূর্য সিংহের অধিপতি গ্রহ। ফলে, বিভিন্ন নক্ষত্রের মধ্য দিয়ে সূর্যের এই অবস্থানের ইতিবাচক প্রভাব লাভ করতে পারেন। এই সময়ে মনের অনেক গভীর ইচ্ছাপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে পছন্দের কোনও স্থানে বদলি বা স্থানান্তরের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিরও ইঙ্গিত রয়েছে। এছাড়া ব্যবসার ক্ষেত্রেও কোনও লাভজনক চুক্তির সুযোগ পেতে পারেন। 

* সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের বিষয়টি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে তা ইতিবাচক ফল দিতে পারে। এই সময়ে সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে, যা আপনার অনুকূলে কাজ করতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য, নতুন সুযোগের আগমন এবং আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…