Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Astro Tips:প্রতি শুক্রবার করুন এই কয়টি কাজ, কৃপা পাবেন মা লক্ষ্মীর, ঘটবে আর্থিক উন্নতি

Lakshmi
Lakshmi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে আর্থিক সমস্যা চলতেই থাকে। তেমনই পাওনা টাকা আদায়ে সমস্যা, আর্থিক ক্ষতি থেকে আর্থিক জটিলতার সম্মুখীন হতে পারেন মা লক্ষ্মীর কৃপা না থাকলে। প্রতি শুক্রবার করুন এই কয়টি কাজ, কৃপা হবে মা লক্ষ্মীর, ঘটবে আর্থিক উন্নতি।

শুক্রবার সঠিক বিধি মেনে মা লক্ষ্মীর পুজো করুন। দেবীকে পদ্ম নিবেদন করুন। এতে মিলবে উপকার।শুক্রবার দেবী লক্ষ্মীর ব্রত পালবন করলে শারীরিক কষ্ট থেকে মুক্তি মিলবে। দাম্পত্য জীবনেও সুখ, শান্তি পাবেন।

শুক্রবার মেয়েদের বাড়িতে ডেকে ক্ষীর খাওয়ান। এটি শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক উন্নতি হবে। তেমনই মেয়েদের হলুদ রঙের কাপড় ও দক্ষিণাও দিতে পারেন।শুক্রবার কাউকে চিনি ধার দেবেন না। এতে শুক্র গ্রহ দুর্বল হয় এবং দারিদ্র্যতা দেখা দেয়।শুক্রবার কাউকে টাকা ধার দেবেন না। এতে আর্থিক ক্ষতি হতে পারে।শুক্রবার দিন গরুকে রুটি খাওয়ান। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। তাঁর কৃপা সর্বদা থাকবে আপনার ওপর।

শুক্রবার কোনও জরুরি কাজে বেরোনোর থাকে তাহলে সে দিন ভোরবেলা স্নান সেরে নিন। পরিষ্কার কাপড় পরে মা লক্ষ্মীর পুজো করুন।শুক্রবার একটি ছোট মাটির কলসি ভর্তি চাল নিন। তাতে এক টাকার কয়েন ও এক টুকরো হলুদের টুকরো দিন। এবার লাল কাপড় দিয়ে কলসির মুখ বেঁধে নিন। কোনও মন্দিরে তা দান করুন।

শুক্রবার মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে শুক্রবার এক টাকার কয়ে রাখুন। পরে তা আপনার কাছে রেখে দিন। এতে মনের সকল ইচ্ছা পূরণ হবে। এবার থেকে মেনে চলুন এই  সকল টোটকা। এতে  মিলবে উপকার। দূর হবে আর্থিক জটিলতা। মিলবে মায়ের কৃপা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…