Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

UEFA Champions League: আর্সেনালকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSG vs Arsenal, Champions League
PSG vs Arsenal, Champions League

 

প্যারিস, ৮ মে : ঘরের মাঠে বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল লুইস এনরিকের দল। গত সপ্তাহে প্রথম লেগে তারা আর্সেনালের মাঠে জিতেছিল ১-০ গোলে। পিএসজি গোল পেয়ে যায় প্রথমার্ধের ২৭ মিনিটে। গোল করেন ফাবিয়ান রুইস। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। আর্সেনালের হয়ে ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরওয়ার্ড বুকায়ো সাকা। সারা ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল আর্সেনাল। গোলের জন্য তারা শট নেয় ১৯টি, যার মধ্যে ৪ টি ছিল লক্ষ্যে। আর পিএসজি ১১টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল পিএসজি। প্রথমবার ফাইনালে উঠেছিল ২০২০ সালে, সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল ১-০ গোলে। প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামী ৩১ মে মিউনিখে মাঠে নামবে পিএসজি ইন্টার মিলনের বিরুদ্ধে ।

You might also like!