Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

SPANISH SUPER CUP 2026: বুধবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সিলোনার সামনে আথলেতিক বিলবাও

Barcelona vs Athletic Club, Spanish Super Cup
Barcelona vs Athletic Club, Spanish Super Cup

 

জেদ্দা, ৭ জানুয়ারি : জেদ্দায় সেমি-ফাইনালে বুধবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সিলোনা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। চার দল নিয়ে গত কয়েক বছর ধরেই সৌদি আরবে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। আগের মরসুমের লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো খেলে এখানে। ২০২৪-২৫ মরসুমে ওই দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বার্সিলোনা, রানার্সআপ রিয়াল। তাই এই দুই দলের সঙ্গে গত মরসুমে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে লা লিগা শেষ করা আতলেতিকো মাদ্রিদ ও বিলবাও সুযোগ পেয়েছে এবারের সুপার কাপে। লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার কাপে নামছে বার্সিলোনা। বুধবার জিততে পারলে আগামী রবিবার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের খেলবে বার্সিলোনা।

You might also like!