Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Patrick Kluivert: ইন্দোনেশিয়ার নতুন কোচ ডাচ কিংবদন্তি ক্লাইভার্ট

Patrick Kluivert (Symbolic picture)
Patrick Kluivert (Symbolic picture)

 

জাকার্তা, ৯ জানুয়ারি : দক্ষিণ কোরিয়ান কোচ শিন তাই অংকে ছাঁটাই করার পর থেকেই শোনা যাচ্ছিল ইন্দোনেশিয়া ফুটবল দলের নতুন কোচের নাম। গুঞ্জনই সত্যি হল। নেদারল্যান্ডস এবং আয়াক্স ও বার্সেলোনা কিংবদন্তি প্যাটট্রিক ক্লাইভার্টকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করল ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। বুধবার পিএসএসআই এক বিবৃতিতে একথা জানায়l ডাচ ফুটবলের এই কিংবদন্তির সঙ্গে ইন্দোনেশিয়ার চুক্তি হয়েছে ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত।

নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত ৭৯ ম্যাচ খেলে করেছেন ৪০ গোল, জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। খেলোয়াড় জীবন শেষে ডাচ ক্লাব আলকমারের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের তখনকার কোচ লুই ফন হালের সহকারী ছিলেন। পরে ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচও হন। এর বাইরে পিএসজির ক্রীড়া পরিচালক এবং বার্সেলোনা একাডেমির কোচের দায়িত্বও পালন করেছেন।

You might also like!