Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

West Bengal

57 minutes ago

Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নবান্নে সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে।  দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই।” এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল: 

প্রথম সিদ্ধান্ত: যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।

দ্বিতীয় সিদ্ধান্ত: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। 

তৃতীয় সিদ্ধান্ত: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য। 

চতুর্থ সিদ্ধান্ত: রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা পারবেন।

পঞ্চম সিদ্ধান্ত: আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। 

ষষ্ঠ সিদ্ধান্ত: ২০১৫ সালের পর থেকে রাজ্যে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল। 

বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, “পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে।” এবার আরও অনেক কিছু পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আগাামী সপ্তাহ থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল সাংবাদিক বৈঠক করবেন।  


You might also like!