Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 hours ago

WB Monsoon Update: নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষার ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ও দক্ষিণবঙ্গে বাড়বে গরম

WB Monsoon Update
WB Monsoon Update

 

কলকাতা, ১৫ মে : রাজ্যে নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহ বিদের মতে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে ওই দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে।

আন্দামানে বর্ষার এই দ্রুত গমনের ফলে পশ্চিমবঙ্গেও সঠিক সময়ে বর্ষা আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তবে বর্তমানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর আবহাওয়া দফতর কড়া নজর রাখছে। সঠিক সময়ে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করলে কৃষি কাজেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

You might also like!