Breaking News

 

Game

56 minutes ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি, নেমে গেল ইউভেন্তুস

Napoli currently sits second in the table with 73 points
Napoli currently sits second in the table with 73 points

 

লন্ডন, ১৮ মে : সেরি আ–তে পয়েন্ট তালিকার তলানির দল পিসাকে অনায়াসে হারিয়ে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে নাপোলি। রবিবার পিসাকে ২-০ গোলে হারিয়ে লক্ষ্য অর্জন করে গতবারের লিগ জয়ীরা। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। এদিকে ঘরের মাঠে ১০ জনের ফিওরেন্তিনার বিপক্ষে অপ্রত্যাশিত হারে তিন থেকে ছয়ে নেমে গেছে ইউভেন্তুস। ফিওরেন্তিনার বিপক্ষে ২-০ গোলে হারা ইউভেন্তুসের ৬৮ পয়েন্ট। গত ফেব্রুয়ারির পর লিগে তাদের প্রথম হার এটি। জেনোয়ার মাঠে ২-১ গোলে জিতে ৭০ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে এসি মিলান। লাৎসিওর বিপক্ষে ২-০ গোলের জয়ে মিলানের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রোমা, কারণ মিলানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তারা পিছিয়ে আছে। সেরি আ থেকে চ্যাম্পিয়ন্স লিগের চারটি স্থানের মধ্যে দুটির জন্য লড়াই হবে আগামী রবিবার শেষ রাউন্ডে। এই লড়াইয়ে আছে এখন এসি মিলান, রোমা, কোমো ও ইউভেন্তুস। সাত নম্বরে থাকা আতালান্তার সঙ্গে ইউভেন্তুসের ব্যবধান ১০ পয়েন্টের। ওই চার দলের তাই অন্তত ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলা নিশ্চিত। শেষ দিনে মিলান ঘরের মাঠে খেলবে কাইয়ারির বিপক্ষে। তোরিনোর মাঠে খেলতে যাবে ইউভেন্তুস। রোমা খেলবে ভেরোনার বিপক্ষে, আর কোমোর প্রতিপক্ষ ক্রেমোনেস।

You might also like!