Game

1 hour ago

Liam Dawson Retirement: ইংল্যান্ডের লিয়াম ডসনের প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

Liam Dawson Announced His Retirement From Red Ball Cricket
Liam Dawson Announced His Retirement From Red Ball Cricket

 

লন্ডন, ১৪ মে : ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডসন বুধবার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ডসন ইংল্যান্ডের হয়ে চারটি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর অভিষেক ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি আটটি উইকেট নেন। সাদা বলের ক্রিকেটে তিনি ৯টি ওডিআই এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় হ্যাম্পশায়ারের হয়ে ২০০টিরও বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন , যেখানে তিনি ১০ হাজারের বেশি রান করেছেন এবং ৩৫০টিরও বেশি উইকেট নিয়েছেন। ডসন বলেন, “আমি প্রথম-শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটি আমি হালকাভাবে নিইনি, তবে আমার মনে হয় সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ার দীর্ঘায়িত করার স্বার্থে এটাই সঠিক সময়”। তিনি ৫৪টি অর্ধশতক ও ১৭টি শতক করেছেন এবং ২০২২ সালে ক্যান্টারবেরিতে কেন্টের বিপক্ষে হ্যাম্পশায়ারের জয়ে তাঁর কেরিয়ার সেরা ১৭১ রানের ইনিংসটি খেলেন।

You might also like!