Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Australia’s Boxing Day Test squad: বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

Australia’s Boxing Day Test squad
Australia’s Boxing Day Test squad

 

সিডনি, ২৩ ডিসেম্বর  : আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। এই টেস্টকে বলা হয় বক্সিং ডে টেস্ট। আর এই টেস্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্পিনার টড মারফি এবং পেসার ঝাই রিচার্ডসনকে নতুন করে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

চতুর্থ টেস্টে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন স্টিভ স্মিথ। যিনি অসুস্থতার জন্য তৃতীয় টেস্ট ম্যাচ খেলেন নি।

কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়ার দলে ফেরনো হয়েছে ঝাই রিচার্ডসনকে। সবশেষ ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন তিনি, যদিও একাদশে সুযোগ হয়নি তাঁর।

এদিকে নাথান লায়নের ইনজুরি থাকার জন্য স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ২৫ বছর বয়সি স্পিনার টড মারফিকে। মারফি অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলেছেন, নিয়ে ছিলেন ২২টি উইকেট।

বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।

You might also like!