Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Champions League: নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করল আর্সেনাল

Declan Rice
Declan Rice

 

লন্ডন, ১৯ মে : এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতের ম্যাচে আর্সেনাল জিতল নিউ ক্যাসেলের বিরুদ্ধে। ডি-বক্সের বাইরে থেকে ডেকলান রাইসের ডান পায়ের গোলা শট খুঁজে নিল নিউক্যাসল ইউনাইটেডের জাল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তার এই গোলই গড়ে দল পার্থক্য। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল আর্সেনাল। একই সঙ্গে নিশ্চিত করল আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। প্রথমার্ধে আক্রমণে দাপট দেখায় নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে আর্সেনাল। পুরো ম্যাচে গোলের জন্য ১২ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে তারা। নিউক্যাসলের ১৪ শটের ৫টি লক্ষ্যে ছিল। টানা তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্সআপ হয়ে গেল আর্সেনাল। ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১৪ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। আগেই শিরোপা জেতা লিভারপুলের ৮৩ পয়েন্ট ৩৬ ম্যাচে। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট করে নিয়ে নিউক্যাসল তিনে, চেলসি চারে, অ্যাস্টন ভিলা পাঁচে আছে। ৬৫ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার সিটি ছয়ে ও নটিংহ্যাম ফরেস্ট সাতে আছে।


You might also like!