Entertainment

2 hours ago

Kalki 2 Update: ‘কল্কি ২’-এ দীপিকার বদলে আলিয়া? প্রভাসের পোস্ট ঘিরে জোরালো জল্পনা

Both Prabhas and Alia added fuel to the fire of speculation
Both Prabhas and Alia added fuel to the fire of speculation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, প্রথম ছবিতে ‘সুমতী’ চরিত্রে নজর কাড়া দীপিকা পাড়ুকোনের জায়গায় দ্বিতীয় কিস্তিতে কাকে দেখা যাবে? সেই প্রশ্নের মাঝেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলিয়া ভাট।

সম্প্রতি যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই-অ্যাকশন ছবি ‘আলফা’-র ট্রেলার প্রকাশ্যে এসেছে। ট্রেলার দেখে প্রকাশ্যে প্রশংসা করেছেন সুপারস্টার প্রভাস। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “‘আলফা’র ট্রেলারটা চমৎকার। ভীষণ আশাব্যঞ্জক। ৩ জুলাই রিলিজের প্রাক্কালে জন্য আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকেঅসংখ্য শুভেচ্ছা।" প্রভাসের এই পোস্টের জবাবে আলিয়াও তাঁকে ধন্যবাদ জানান। দুই তারকার এই সৌহার্দ্যপূর্ণ কথোপকথনের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা—তাহলে কি ‘কল্কি ২’-এ সত্যিই আলিয়াকেই দেখা যাবে?


প্রথম ছবিতে ‘সুমতী’ চরিত্রটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারণ তাঁর গর্ভেই বেড়ে ওঠে বিষ্ণুর দশম অবতার ‘কল্কি’, যিনি ভবিষ্যতে পৃথিবীকে রক্ষা করবেন। সেই চরিত্রে দীপিকার অভিনয় দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে ইন্ডাস্ট্রির একাধিক সূত্রের দাবি, পারিশ্রমিক ও শুটিং সূচি নিয়ে মতবিরোধের জেরে দীপিকা সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর তাঁর পরিবর্তে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার নাম উঠে এলেও, পারিশ্রমিকসহ বিভিন্ন কারণে সেই আলোচনা এগোয়নি বলেই খবর। এমন পরিস্থিতিতে আলিয়া ভাটের নামই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। যদিও প্রযোজনা সংস্থা বা পরিচালক নাগ অশ্বিন এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে আপাতত প্রভাসের পোস্ট এবং আলিয়ার প্রতিক্রিয়াকেই ঘিরে অনুরাগীদের মধ্যে জল্পনা আরও জোরালো হয়েছে। এখন দেখার, ‘কল্কি ২’-এর ‘সুমতী’ হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেন নির্মাতারা। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অবশ্য বিষয়টি শুধুই জল্পনার পর্যায়েই রয়েছে।

You might also like!