kolkata

2 hours ago

CM Suvendu Adhikari: বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তৃণমূলের বিরুদ্ধে সরব শুভেন্দু, জ্যোতি বসুকেও স্মরণ

Chief Minister mentions Jyoti Basu
Chief Minister mentions Jyoti Basu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  “যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।” বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা ডক্টর’স ডে-র অনুষ্ঠানেও তৃণমূল সরকারের আমলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলার চিকিৎসা ব্যবস্থার এমন অবহেলিত পরিস্থিতি কাম্য ছিল না। ডক্টর’স ডে উপলক্ষে বিধাননগর হাসপাতালে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বক্তব্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথাও স্মরণ করেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাজকে শিক্ষনীয় করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর একাধিক বক্তব্যকে নিজের ভিতরে আত্মস্থ করেছেন তিনি। বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বিধান রায়ের ভূমিকার কথাও এদিন স্মরণ করা হয়। সেই কথা নিজেই এদিন জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গও। চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর তাৎপর্যপূর্ণ বক্তব্য, “জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যেখানেই আমি হাত দিচ্ছি, দেখছি বিধানচন্দ্র রায় তা শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমি মুখ্যমন্ত্রী হিসেবে যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।” রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তৃণমূল সরকারের আমলে ভেঙে পড়েছে, লাগামছাড়া দুর্নীতিও হয়েছে, সেই অভিযোগ উঠেছে। এদিন সেই বিগত সরকারের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকেও তুলোধোনা করেছেন তিনি।  

বিজেপি আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে উন্নত করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। “আমরা-ওরা থাকতে পারে না।” সেই কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বাংলা থেকে বহু রোগী ভিনরাজ্যে চিকিৎসার জন্য যান। এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সেই প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যে হাসপাতালগুলোর বেহাল অবস্থা। কুকুর বেড়াল শুয়ে থাকত হাসপাতালের ভিতর। সেই প্রসঙ্গও তুলেছেন তিনি। “এই ধ্বংসলীলা থেকে বাংলাকে বার করতে হবে।” এদিন এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বাঙালি চিকিৎসকদের ইউরোপ-সহ অন্যান্য দেশে দেখা যায়। সেই কথাও মুখ্যমন্ত্রী জানান। স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরাতে জোর দিয়েছেন তিনি। 

এদিন সরকারি হাসপাতালগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের উদ্বোধন হল। স্বাস্থ্য ভবনে নবরূপে সজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধনও হল। এছাড়াও এদিন নদিয়া জেলার ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন হয়েছে। বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করা হল ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। উদ্বোধন করা হয় ২০০ বিশেষ ২০০টি অ্যাম্বুল্যান্স। মুখ্যমন্ত্রী এদিন নিক্ষয়মিত্র সার্টিফিকেট তুলে দিলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ও রাজারহাট-নিউটাউনের পীযূষ কানোরিয়ার হাতে। 

You might also like!