Country

1 hour ago

Tamil Nadu Accident: টায়ার ফেটে বিপত্তি! ভিল্লুপুরমে দুর্ঘটনার কবলে ভ্যান, আহত ২৪ জন

Tamil Nadu Accident
Tamil Nadu Accident

 

ভিল্লুপুরম, ২৪ জুন : তামিলনাড়ুর ভিল্লুপুরমে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি ভ্যান। বুধবার সকালে টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ে ভ্যানটি, ওই ভ্যানে মোট ২৪ জন ছিলেন, তাঁদের মধ্যে ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, চেন্নাই থেকে কালাথুরগামী ওই ভ্যানে হজযাত্রী ও তাঁদের আত্মীয়রা ছিলেন। তাঁরা বাড়ি ফিরছিলেন, সেই সময় সামনের চাকা ফেটে যাওয়ায় ভিল্লুপুরমের জানকিপুরমের কাছে ভ্যানটি উল্টে যায়। ২৪ জন যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর সবাই মোটামুটি স্থিতিশীল রয়েছেন।

You might also like!