Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

PM foreign tour August 2025:২৯-৩০ আগস্ট জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, মাসের শেষে যাবেন চিনেও

PM foreign tour August 2025
PM foreign tour August 2025

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের ২৯ থেকে ৩০ তারিখ জাপান সফর যাচ্ছেন। ওই সময়ে জাপানে ১৫-তম ভারত-জাপান বার্ষিক শিখর সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এটি হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর জাপানে অষ্টম সফর ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলন। এই সফরে, দুই প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন-সহ ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন। তাঁরা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিন ভ্রমণ করবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনে যোগদানকারী বেশ কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ২০১৭ সাল থেকে এসসিও-র সদস্য।

You might also like!