Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Karnataka Bus Accident: কর্নাটকে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, জীবন্ত দগ্ধ ৯

Karnataka Bus Accident
Karnataka Bus Accident

 

বেঙ্গালুরু, ২৫ ডিসেম্বর : বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাওয়ার সময়ে একটি বেসরকারি স্লিপার বাসে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক। তাতে বাসটিতে আগুন ধরে যায়। সেই অবস্থাতে ছুটতে থাকে বাস। এই ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। ৪৮ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসে ধাক্কা মারে। আইজিপি রবিকান্ত গৌড়া বলেন, প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা মেরেছিল। তাতেই ওই ভাবে দাউদাউ করে আগুন ধরে যায়। কিছু যাত্রী আগুন থেকে নিজেদের বাঁচিয়ে পালাতে পেরেছেন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ৮ যাত্রী ও ট্রাকের চালক নিশ্চিত ভাবে প্রাণ হারিয়েছেন। বাসটিতে চালক ও কনডাক্টর-সহ মোট ৩২ জন ছিলেন।

You might also like!