Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

2 days ago

UP's Firozabad Accident: ফিরোজাবাদে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল বাস, আহত ১৮ জন যাত্রী

Firozabad bus accident
Firozabad bus accident

 

ফিরোজাবাদ, ২৫ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের ফিরোজাবাদে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাঃ আরএন সিং বলেন, "এক্সপ্রেসওয়েতে একটি বাস ডিভাইডারে ধাক্কা মারার পর উল্টে যায়, যার ফলে ১৮-১৯ জন আহত হন এবং শিকোহাবাদ হাসপাতালে ভর্তি হন। এই রোগীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তাঁকে ফিরোজাবাদে রেফার করা হয়েছে।"

দুর্ঘটনাগ্রস্ত বাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল, বুধবার ভোররাতে দিল্লিগামী যাত্রীবোঝাই বাসটি ফিরোজাবাদে একটি ডিভাইডারে ধাক্কা মারে। শিকোহাবাদের প্রধান চিকিৎসা সুপারিনটেনডেন্ট, ডাঃ আরসি কেশব বলেন, "আমি সকালে ফোনটি পাই, এবং তারপর তিন বা পাঁচজন রোগী আসতে শুরু করে। মোট ১৮ জন রোগী এসেছিলেন। কারও গুরুতর আঘাত লাগেনি; তারা সবাই ছোটখাটো আঘাত পেয়েছিলেন এবং একজন রোগীর আঘাত কিছুটা গুরুতর ছিল। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পেয়ে আমি তৎক্ষণাৎ জরুরি রুমে যাই। আমাদের জরুরি দল, ডাক্তার এবং অন্য সবাই সেখানে ছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের পরীক্ষা করেছিলাম।"

দুর্ঘটনাগ্রস্ত বাসের এক আহত যাত্রী জানান, আমরা লখনউ থেকে দিল্লি যাচ্ছিলাম, ভোররাত আড়াইটা নাগাদ আমরা সবাই ঘুমাচ্ছিলাম, হঠাৎ বাসটি ধাক্কা মারে, আর তারপর কী হল আমরা জানি না।"

You might also like!