Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

18 hours ago

T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

T20 World Cup  and metro
T20 World Cup and metro

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ১ মার্চ, রবিবার ইডেন গার্ডেন্সে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মরণ-বাঁচন লড়াই। সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচকে ঘিরে তিলোত্তমায় উত্তেজনার পারদ তুঙ্গে। মাঠের লড়াই শেষে দর্শকদের নির্বিঘ্নে বাড়ি ফেরার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ম্যাচের দিন সাধারণ সময়সূচীর বাইরেও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাত বাড়লেও সমর্থকদের যাতায়াতে কোনো সমস্যা হবে না। ইডেনের উন্মাদনা গায়ে মেখেই নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন ক্রিকেটপ্রেমীরা

গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ পায়নি কলকাতা। সেমিফাইনাল ফাইনালেও অন্য রাজ্যে। ইডেনে সূর্যকুমারদের দেখার একটাই সুযোগ ক্রিকেটভক্তদের কাছে। তা হল, সুপার এইটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। যে ম্যাচ শুরু হবে রবিবার সন্ধে ৭টায়। অর্থাৎ খেলা শেষ হতে হতে সাড়ে ১০টা বাজবে। কিন্তু স্টেডিয়াম থেকে গন্তব্য ফিরতে সমস্যা হবে না মেট্রো যাত্রীদের। ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। এসপ্ল্যানেড একটি মেট্রো রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাবে দক্ষিণেশ্বর। একই সময় অন্য মেট্রোটি এসপ্ল্যানেড থেকে যাত্রীদের পৌঁছে দেবে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। মাঝের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে ওই মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টারও খোলা থাকবে সেই সময়। এমনিতে ইডেনে আইপিএলের ম্যাচ থাকলে, সেই সমস্ত দিন অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়। এবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হাইভোল্টেজ ম্যাচের দিনও মিলবে পরিষেবা।

বলে রাখা ভালো, ইডেনেই নিশ্চিত হবে যে আদৌ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পৌঁছবে কি না। রবিবারের খেলা দুই দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সে সেমিতে। অন্য দল টুর্নামেন্টকে বিদায় জানাবে। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হওয়ার পর বৃহস্পতিবার জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে চাঙ্গা হার্দিকরা। এবার ক্যারিবিয়ান বধের লক্ষ্যে ইডেনের ২২ গজে নামবেন তাঁরা। গতবারের চ্যাম্পিয়ন ভারতের খেলা দেখতে মুখিয়ে দর্শক। ক্রিকেটের নন্দনকানন যে সেদিন হাউসফুল থাকবে, তা বলাই বাহুল্য।


You might also like!