Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 week ago

Bill Gates cancels speech at AI summit: এআই সম্মেলনে বক্তব্য না রাখার সিদ্ধান্ত বিল গেটসের

Bill Gates Cancels India AI Summit Speech
Bill Gates Cancels India AI Summit Speech

 

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে বক্তৃতা করছেন না মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিল ‘গেট্‌স ফাউন্ডেশন’। গেটস এখন এই সমাজসেবী সংস্থার প্রধান। বৃহস্পতিবার এআই সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা করার কথা ছিল গেটসের। কিন্তু তিনি বক্তৃতা করছেন না। তাঁর পরিবর্তে গেট্‌স ফাউন্ডেশন-এর প্রতিনিধিত্ব করবেন সংস্থার আফ্রিকা এবং ভারতের দফতরগুলির প্রধান অঙ্কুর ভোরা।



সমাজমাধ্যমের পোস্টে গেটস ফাউন্ডেশন-এর তরফে লেখা হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং এআই সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেটস স্বাগত ভাষণ দিচ্ছেন না।” একই সঙ্গে ওই পোস্টে লেখা হয়েছে, “গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ।”

You might also like!