Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 day ago

Bijapur Naxal Encounter : ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিহত দুই মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র

Two Maoists Killed In Bijapur Encounter
Two Maoists Killed In Bijapur Encounter

 

বিজাপুর, ২৬ ফেব্রুয়ারি : নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ের। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। বিজাপুরের এসপি ডঃ জিতেন্দ্র যাদব বলেছেন, বিজাপুর জেলার ইন্দ্রাবতী নদী এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে, একটি যৌথ দল মাওবাদ বিরোধী অভিযান শুরু করে।

অভিযান চলাকালীন, বৃহস্পতিবার সকালে ইন্দ্রাবতী নদী এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষের পর তল্লাশি অভিযানের সময়, দুই উর্দিধারী মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় এবং সংঘর্ষস্থল থেকে একটি এসএলআর রাইফেল, একটি ইনসাস রাইফেল এবং একটি ১২ বোরের রাইফেলের মতো অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য মাওবাদী সরঞ্জাম উদ্ধার করা হয়।

You might also like!