Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Life Style News

1 week ago

Nutrition Guide: পরীক্ষার চাপে ক্লান্ত? পড়ুয়ার ডায়েটে রাখুন এই খাবার, বাড়বে এনার্জি ও মনোযোগ

Power Foods to Beat Exam Pressure
Power Foods to Beat Exam Pressure

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বোর্ড পরীক্ষার মরসুম মানেই পড়ুয়ার জীবনে বাড়তি চাপ। ইতিমধ্যেই শুরু হয়েছে আইএসসি ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, আর খুব শিগগিরই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে চলেছে সিবিএসসি পড়ুয়ারা। এই সময় বইয়ের চাপ, সিলেবাস শেষ করার তাড়া আর ফলাফল নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে অনেক ছাত্রছাত্রীই মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে।

শুধু পড়াশোনা নয়, এই সময় সমান গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস। অযথা ভারী বা তেল-মশলাদার খাবার খেলে শরীর আরও অবসন্ন হয়ে যেতে পারে। তাই সকালের ও রাতের খাবার হালকা রাখার পাশাপাশি বিকেলের টিফিনে পুষ্টিকর ও এনার্জি-বর্ধক খাবার রাখা জরুরি। দেখে নিন, কী কী রয়েছে সেই তালিকায়।

১) পড়াশোনা চলাকালীন প্রতি ৩০ থেকে ৪০ মিনিট অন্তর অন্তর বেশি করে জল খেতে হবে ছাত্রছাত্রীদের।

২) হালকা খিদে পেলে কলা কিংবা ডিম স্ন্যাকস হিসাবে খাওয়া যেতে পারে। তবে ডিম দিয়ে ভাজাভুজি খেলে চলবে না, ডিমসেদ্ধ খাওয়া যেতে পারে।

৩) বিকেলে হালকা খিদে পেলে একমুঠো ড্রাইফ্রুটস যেমন আখরোট, কাঠবাদাম কিংবা চিনেবাদাম খাওয়া যেতে পারে। ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়াও বেশ উপকারী এই সময়। ইচ্ছে করলে অঙ্কুরিত ছোলা দিয়ে তৈরি স্যালাডও খাওয়া যেতে পারে, এতে শরীরে শক্তি আসবে।

৪) রিভিশন দেওয়ার সময় কেক-পেস্ট্রি খেতে ইচ্ছে করলে গ্রিক ইয়োগার্টের সঙ্গে ব্লুবেরি মিশিয়ে খাওয়া যেতে পারে। এই স্ন্যাকস খেতেও ভাল আর মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও সাহায্য করে ব্লুবেরি। 

মনে রাখতে হবে, সঠিক প্রস্তুতির পাশাপাশি সঠিক খাবারই পারে পরীক্ষার সময় পড়ুয়াদের চাঙ্গা ও আত্মবিশ্বাসী রাখতে। তাই এই সময় বাবা-মায়েদেরও দায়িত্ব, পড়াশোনার সঙ্গে সঙ্গে সন্তানের খাদ্যতালিকাতেও বিশেষ নজর রাখা।  

You might also like!