Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

17 hours ago

Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

Rinku Singh's father
Rinku Singh's father

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বিশ্বকাপের মাঝপথেই থমকে গেল রিঙ্কু সিংয়ের পৃথিবী। শুক্রবার সকালে প্রয়াত হলেন তাঁর বাবা খাচান্দ্র সিং। মঙ্গলবার যখন বাবার শারীরিক অবস্থার অবনতির কথা শুনে ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে গ্রেটার নয়ডায় ছুটে গিয়েছিলেন, রিঙ্কু হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি যে বাবার সঙ্গে সেটাই তাঁর শেষ দেখা হতে চলেছে। আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ছেলেকে আগলে রাখা খাচান্দ্র সিংয়ের প্রয়াণ কেবল রিঙ্কুর জীবনেই নয়, ভারতীয় ক্রিকেট মহলেও শোকের ছায়া নামিয়ে এনেছে। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই এই খবর টিম ইন্ডিয়ার সাজঘরকেও বিষণ্ণ করে তুলেছে।

এক বছর আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খাচান্দ্র সিং। গত এক বছরে সমস্যা বাড়তে বাড়তে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন সেখানেই ভর্তি ছিলেন। গত কয়েকদিন একপ্রকার যমে-মানুষে টানাটানি চলছিল। তিনি মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন। শুক্রবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় খাচান্দ্র সিংয়ের।

সোমবার ভারতীয় দলের সঙ্গে চেন্নাই যান রিঙ্কু। চেন্নাই পৌঁছেই বাবার অসুস্থতার খবর পান তিনি। সঙ্গে সঙ্গে ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে মঙ্গলবার ভোরে চেন্নাই থেকে নয়ডা গিয়ে বাবার সঙ্গে দেখা করেন। মাত্র একদিনের বিরতি কাটিয়ে বৃহস্পতিবার সকালেই দলের সঙ্গে যোগ দেন বাঁহাতি ব্যাটার। যদিও বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না তিনি। ফিল্ডিংয়ে অবশ্য নামতে হয়েছিল।

শুক্রবার সকালেই বাবার মৃত্যুর খবর পেলেন রিঙ্কু। খাচান্দ্র সিংয়ের প্রয়াণে শোকগ্রস্ত ভারতের ক্রীড়ামহল। এরপর বিশ্বকাপের বাকি অংশে রিঙ্কুকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়ে গেল। অবশ্য বিসিসিআই এ নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।

You might also like!