Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

6 days ago

Delhi Shocking Case: দিল্লিতে গাড়ির ধাক্কা মৃত্যু ডেলিভারি বয়ের, চালক পুলিশ হেফাজতে

Delivery Boy Killed By Speeding Car At 3 AM
Delivery Boy Killed By Speeding Car At 3 AM

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকায়। মৃতের নাম - হেম শাকার (২৫)। তাঁর বাড়ি রঘুবীর নগরে। ঘাতক গাড়ির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত ৩.২৬ মিনিট নাগাদ তিলক নগর থানা এলাকায় একটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনাটি ঘটে রাজৌরি গার্ডেনের দিকে নাজফগড় রোডে সুভাষ নগর মেট্রোর লাল বাতির কাছে। হেম শাকার নামে একটি ডেলিভারি বয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়, তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, মৃত যুবক হেমশঙ্কর জেপ্টোতে ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন এবং দুর্ঘটনার সময় একটি বৈদ্যুতিক স্কুটি চালাচ্ছিলেন। অভিযুক্ত গাড়ির চালক মোহিত কুমার (২৭)-কে হেফাজতে নেওয়া হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে ও পরবর্তী আইনি ব্যবস্থা চলছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "আমি পেট্রোল পাম্পে ডিউটিতে ছিলাম, তখনই একটা বিকট শব্দ শুনতে পেলাম। গাড়িটি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলছিল এবং চালক ওই যুবককে এক দিক থেকে অন্য দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে মারা গেছে। অভিযুক্তকে পুলিশ আটক করেছে। যদি মানুষ মদ্যপান করে এভাবে গাড়ি চালায়, তাহলে এই ধরণের ঘটনা ঘটতে থাকবে।" মৃত যুবকের এক সহকর্মী বলেন, "হেম শাকার আমাদের সঙ্গে কাজ করতেন। তিনি একটি অর্ডার নিয়ে যাচ্ছিল, সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। আমরা বিচার চাইছি।"

You might also like!