Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Salim Khan on ventilator: ভেন্টিলেশনে সেলিম খান, বুধেই মস্তিষ্কে অস্ত্রোপচার — চূড়ান্ত উদ্বিগ্ন পরিবার ও বলিউড

Salim Khan, actor Salman Khan's father, hospitalised in Mumbai
Salim Khan, actor Salman Khan's father, hospitalised in Mumbai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপের জেরে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় জটিলতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এবং বুধবার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রক্তনালী ফেটে যাওয়ার পরই দ্রুত অস্ত্রোপচারের প্রস্তুতি নেন চিকিৎসকরা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও পরিস্থিতি এখনও সংকটজনক বলেই জানা যাচ্ছে।

বাবার অসুস্থতার খবর পেয়ে শুটিং বাতিল করে হাসপাতালে পৌঁছন সলমান খান। পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি হাসপাতালে রয়েছেন হেলেন, আরবাজ খান, অর্পিতা খান ও আয়ুষ শর্মাও। মঙ্গলবার রাতেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এদিন বর্ষীয়ান এই চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে আসেন সঞ্জয় দত্ত। বলা বাহুল্য, তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা বলিউড মহল।


উল্লেখ্য, জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সত্তর-আশির দশকে একের পর এক ব্লকবাস্টার উপহার দেন সেলিম খান। তাঁদের লেখা চিত্রনাট্যে নির্মিত ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘ডন’-এর মতো ছবি আজও ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত। প্রিয় এই চিত্রনাট্যকারের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় সামিল হয়েছেন চলচ্চিত্র জগতের অসংখ্য তারকা ও অনুরাগী।


You might also like!