Entertainment

5 hours ago

Wedding Bells: ঊর্মিলার সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে মহসিন, দ্বিতীয়বার বিয়ে করলেন কাশ্মীরি মডেল-ব্যবসায়ী

Urmila Matondkar's ex-husband Mohsin Akhtar marries Nidhaa Bhatt
Urmila Matondkar's ex-husband Mohsin Akhtar marries Nidhaa Bhatt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরের সঙ্গে দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর নতুন অধ্যায় শুরু করলেন তাঁর প্রাক্তন স্বামী মহসিন আখতার মীর। কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিন দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় নববধূ নিধা ভাটের সঙ্গে একাধিক ছবি ভাগ করে নিয়ে সুখবরটি অনুরাগীদের জানিয়েছেন তিনি।

নতুন স্ত্রীকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় মহসিন লিখেছেন, ‘সৎ উদ্দেশ্য, পবিত্র ভালোবাসায় পরিপূর্ণ একটি স্বচ্ছ্ব মন। আত্মাকে পবিত্র রাখুন আর নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ আল্লার পরিকল্পনাই সর্বোত্তম। তিনি আমার জীবনে সঠিক সময়ে নিধাকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন। তুমি আমার জীবনকে আলোকিত করলে। ধন্যবাদ, আমার ভালোবাসা।’  একই পোস্টে ‘মৌজি’ নামে এক প্রিয়জনকেও স্মরণ করেছেন মহসিন। তাঁর আশীর্বাদ ও ভালোবাসার কথা উল্লেখ করে জানিয়েছেন, ‘পৃথিবীর অন্য প্রান্ত থেকে আমার খেয়াল রাখার জন্য মৌজি তোমাকেও ধন্যবাদ। আমি জানি, তোমার আশীর্বাদ এবং ভালোবাসার কারণেই এই সুখ আমার জীবনে এসেছে। আমি জানি আজ তুমিও খুব খুশি। তোমার মন শান্ত হয়েছে। খুব মিস করি তোমাকে। আমাদের জন্য প্রার্থনা করো।’


উল্লেখ্য, ২০১৬ সালে অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহসিন আখতার মীর। বয়সের ব্যবধান নিয়ে সে সময় নানা আলোচনা হলেও সেসবকে গুরুত্ব না দিয়ে সংসার শুরু করেছিলেন দু’জনে। তবে ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের জল্পনা সামনে আসে এবং পরে আইনি বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে। অবশেষে সেই সম্পর্কের অধ্যায় শেষ করে নতুন জীবনসঙ্গীকে নিয়ে পথচলা শুরু করলেন মহসিন। 


You might also like!