kolkata

1 hour ago

Kajari Banerjee: পুরসভায় বিরল সমীকরণ, শুভেন্দুর অনুষ্ঠানে মমতার ভ্রাতৃবধূ কাজরী

Mamata's sister-in-law Kajari Banerjee
Mamata's sister-in-law Kajari Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজনৈতিক ভেদাভেদকে পাশে সরিয়ে কাজের স্বার্থেই এখন সহযোগিতার ছবি দেখা যাচ্ছে কলকাতা পুরসভায়। সোমবার দুপুরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী শিবিরের উপস্থিতির মধ্যেই নজর কাড়লেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সামনের সারিতেই তাঁকে বসতে দেখা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজরী বলেন, ‘‘কাউন্সিলর হিসেবে যেটুকু সময়ে মেয়াদ বাকি আছে, সেই সময়টায় কাজ যাতে ভালোভাবে হয়, তার জন্য আমাদের ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধীদের ডেকেছেন, ভালো লাগছে।” তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলমান তদন্ত ও তাকে বারবার জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কাজরী একগাল হেসে বললেন, ‘‘এনিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।” 

শুধু কাজরী বন্দ্যোপাধ্যায়ই নন, কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর প্রথম আগমনী অনুষ্ঠানে হাজির তৃণমূলের অন্যান্য কাউন্সিলররাও। এর মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অসীম বসু, জুঁই বিশ্বাসরা। সকলেরই এক বক্তব্য। পুরসভায় নাগরিক পরিষেবার স্বার্থে মুখ্যমন্ত্রীর ভাবনা, পরিকল্পনা জানতে এবং কাজ নিয়ে আলোচনার জন্যই তাঁর ডাকে আজকের এই অনুষ্ঠানে আসা। এর মধ্যে রাজনীতির কিছু নেই। 

সোমবার স্বচ্ছ অভিযান অনুষ্ঠানের সূচনায় প্রথমবার কলকাতা পুরসভায় আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে আমন্ত্রণ পেয়ে দলমত নির্বিশেষে প্রায় সমস্ত কাউন্সিলর এদিন হাজির হন পুরসভায়। এসেছেন সদ্যপ্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়। তাঁদের সকলকেই দেখা গেল মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম সারিতে। 

You might also like!