West Bengal

1 hour ago

Mamata Banerjee and Abhishek Banerjee : দিল্লিতে কী ঘটল? মমতা ফেরার পর বিমানবন্দর থেকে ফিরে যান অভিষেক, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

Mamata Banerjee and Abhishek Banerjee
Mamata Banerjee and Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:তিন দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি না থাকায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, তিনি দিল্লি বিমানবন্দরে গিয়েও শেষ মুহূর্তে কলকাতার ফ্লাইট ধরেননি। সই জালিয়াতি মামলায় সিআইডির তলব ও সম্ভাব্য আইনি পরিস্থিতির কারণে তিনি আরও কিছু সময় রাজধানীতে থাকতে পারেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা। যদিও এ বিষয়ে দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সই জালিয়াতি মামলায় পরপর তিনবার সিআইডির হাজিরা এড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় সমনের নির্ধারিত সময়সীমা মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হলেও তিনি হাজির হননি বলে সূত্রের খবর।

এর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছিলেন, যেখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। সেই সময়ই তিনি সিআইডির তলব এড়ান বলে অভিযোগ। পরে তদন্তকারীরা দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁর গতিবিধি সম্পর্কে খোঁজ নেয়।এই পরিস্থিতিতে তিনি কলকাতায় ফিরলে গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে বুধবার অভিষেকের হয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। যদিও জরুরি শুনানির আরজি খারিজ হয়েছে। তবে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানি হবে। শোনা যাচ্ছে, সেই কারণেই আজও কলকাতা ফিরলেন না তিনি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কলকাতা ফেরার কথা ছিল অভিষেকের। দিল্লি বিমানবন্দরেও পৌঁছেছিলেন তিনি। পরবর্তীতে পরিস্থিতির জটিলতা বুঝে সিদ্ধান্ত বদল করেন। একাই কলকাতা ফেরেন মমতা। মনে করা হচ্ছে, আগামিকাল হাই কোর্টে রক্ষাকবচ দিলে তারপরই কলকাতা ফিরবেন ‘যুবরাজ’। এখানে প্রশ্ন হল, যদি হাই কোর্টে রক্ষাকবচ না দেয়? সেক্ষেত্রে অভিষেকের পদক্ষেপ কী হবে, তা সময় বলবে।  


You might also like!