Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 week ago

Pune Shivneri Fort Stampede: শিবজয়ন্তী উদযাপনের সময় রেলিং ভেঙে বিপত্তি, পুণের দুর্গে আহত ৪ জন

Pune Shivneri Fort Stampede
Pune Shivneri Fort Stampede

 

পুণে, ১৯ ফেব্রুয়ারি : শিবজয়ন্তী উদযাপনের সময়ে মারাত্মক ঘটনা ঘটে গেল পুণের শিবনেরি দুর্গে। ছত্রপতি শিবাজি মহারাজের জন্মস্থান পুণের শিবনেরি দুর্গে শিবজয়ন্তী উপলক্ষ্যে জড়ো হন প্রচুর মানুষ। ভিড়ের চাপে আচমকাই রেলিং ভেঙে যায়। হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন বহু মানুষ। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও শিশু। তাদের তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৩ থেকে ৪ জন।এসপি সন্দীপ গিল জানান, তিন থেকে চারজন সামান্য আহত হয়েছেন এবং কেউ গুরুতর আহত হননি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তিনি গুজব এড়িয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। এসপি ঘটনাস্থলেও যান। পুলিশ জানিয়েছে, আহতদের জুন্নার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

You might also like!