Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, নিসানকার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা সুপার এইটে, অস্ট্রেলিয়াকে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দিল

Sri Lanka's opening batter Pathum Nissanka
Sri Lanka's opening batter Pathum Nissanka

 

কলম্বো, ১৭ ফেব্রুয়ারি  : সুপার এইটে যাওয়ার রাস্তাটা আরও কঠিন হয়ে গেল অস্ট্রেলিয়ার জন্য। তাদের তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের দিকেও। টানা তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জয় আছে জিম্বাবুয়ের। বিপদে শুধু অস্ট্রেলিয়া, তিন ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। সবশেষ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বেশ চাপে পড়েছে অজিরা। সুপার এইটে যেতে হলে তাদের মেলাতে হবে কঠিন সমীকরণ।

সোমবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে উদ্বোধনী জুটি দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের সৌজন্যে স্কোরবোর্ডে ১০৪ রান ওঠে। এরপর দুশান হেমান্থা-চামিরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম টেনে ধরে শ্রীলঙ্কা। ৮ ওভারে ১০০ রান করা অজিদের থামিয়ে দেন ১৮১ রানে। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন দুশান হেমন্ত। ২টি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা। আর ১টি করে উইকেট শিকার করেছেন মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও কামিন্দু মেন্ডিস।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের কোনও পাত্তাই দেয়নি লঙ্কান ব্যাটাররা। শুরুটা তাদের অবশ্য ভালো হয়নি, ৮ রানেই কুশাল পেরেরার উইকেট হারায় তারা। তবে ব্যাট হাতে ঝড় তোলেন কুশাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। দুজনে মিলে জুটি গড়েন ৯৭ রানের। দলীয় ১০৫ রানের মাথায় মার্কাস স্টয়েনিসের বলে কুপার কোনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৮ বলে ৫১ রান করা মেন্ডিস।

এরপর পাভান রাথানায়াকেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন পাথুম নিসাঙ্কা। ৫২ বলে অপরাজিত থাকেন ১০০ রানে। দুর্দান্ত সেঞ্চুরিতে একাই উড়িয়ে দিলেন অজিদের। তার সঙ্গে রাভান রাথানায়াকে অপরাজিত ছিলেন ১৫ বলে ২৮ রানে।

You might also like!